মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহীতে প্রতিদিনই ভাঙছে তাপমাত্রার আগের দিনের রেকর্ড। গড়ছে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ড। আট দিনের ব্যবধানে রাজশাহীতে কমেছে সাড়ে ৪ সেলসিয়াস তাপমাত্রা।
রোববার সকাল ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।
রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, চলতি বছরের শুরু হয় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস দিয়ে। ২ জানুয়ারি ১১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ৩ জানুয়ারি ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, ৪ জানুয়ারি ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, ৫ জানুয়ারি ১০ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, ৬ জানুয়ারি ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, ৭ জানুয়ারি ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ও আজ ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
গত ৮ দিনে তাপমাত্রা কমেছে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। চলতি সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত রাজশাহীতে শীতের তেমন তীব্রতা অনুভূত না হলেও গত ২-৩ সপ্তাহ ধরে শীত বেড়েছে। সূর্যের দেখা মিললেও নেই তাপ। এ কারণে দিনভরই শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।
পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়াবিদ কামাল উদ্দিন বলেন,রাজশাহীতে চলছে শৈত্যপ্রবাহ। আজ চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। শনিবারও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২৯ ডিসেম্বর ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
তিনি আরও বলেন, গত কয়েকদিনের ঘন কুয়াশা কেটে যাবার করণেই শনিবার থেকে রাজশাহীতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। যদিও তাপমাত্রা ওঠানামা করছে। তবে কয়েকদিন স্থায়ী হতে পারে শৈত্যপ্রবাহ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments