ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ নিখোঁজ হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপ-নির্বাচনের অন্যতম প্রতিদ্বন্ধি এমপি প্রার্থী আবু আসিফের সন্ধান মিলেছে। নির্বাচনের ৫ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন। তার পরিবার বিভিন্ন জায়গায় সন্ধান করলেও তার কোন খোঁজ মিলেনি। অবশেষে নির্বাচন সম্পন্ন হওয়ার পরের দিন বৃহস্পতিবার দুপুরে তার সন্ধান পাওয়া যায়। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে তিনি নির্বাচনে অংশ নেয়ায় দল থেকে তাকে বহিস্কার করেছিল কেন্দ্রীয় বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়া পুলশি সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আবু আসিফ আহমদে নিখোঁজ থাকায় তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরী করছেলিনে। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফরে সন্ধান পাওয়ার বিষয়টি জানান। পুলিশ সুপার আরো বলেন, তদন্তের কারণে তার পরিবাররে সাথে যোগাযোগ করা হলে স্ত্রী মেহেরুন্নেছা জানিয়েছেন আবু আসিফকে পাওয়া গেছে। তিনি ঢাকার বসুন্ধরাস্থ বাসভবনে রয়েছেন। দ্রুত ব্রাহ্মণবাড়িয়ায় এসে বিস্তারিত জানাবেন। তিনি আসার পর তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসলে ঘটনা কি হয়েছিল।
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনরে উপননির্বাচনে স্বতন্ত্র প্রাথী হিসেবে মোটরগাড়ি প্রতীক নিয়ে নির্বাচন করা আবু আসিফ আহমদে গত ২৭ জানুয়ারী সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। এরপর গত ৩১ জানুয়ারী বিকেলে তার স্ত্রী মেহেরুন্নেছা স্বামীর সন্ধানের দাবীতে প্রধান নির্বাচন কমিশনেরর কাছে লিখিত আবদেন করনে। পরে তিনি আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করনে।
এদিকে, এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার অন্যতম প্রতিদ্বন্ধি প্রার্থী আবু আসিফ আহমেদের অনুপস্থিতিতেই বুধবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের সময় আবু আসিফের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন স্থগিতের দাবী জানিয়েছিলেন এবং নিখোঁজ স্বামী আবু আসিফের সন্ধান পেতে প্রধানমন্ত্রী সহায়তা কামনা করেছিলেন স্ত্রী মেহেরুন্নেছা।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
চট্টগ্রাম অফিস: ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ঐতিহাসিক শান্তিপূর্ণ লংমার্চ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) স ...
সব মন্তব্য
No Comments