কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: লেবুখালীর নদীর উপর সদ্য নির্মিত সেতুটি ১৯৬৯ সালের ২৮ জানুয়ারী গনঅভ্যুত্থানে ‘‘শহীদ আলাউদ্দিন’’ নামকরন দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে পৌর শহরের সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরীপট্টিতে ’শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশের সভাপতিত্ব করেন আলাউদ্দিন স্মৃতি সংসদের কলাপাড়া উপজেলার সভাপতি এস,এম আবুল হোসেন। এতে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা আ’লীগের সহ-সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মো.ফজলুর রহমান সানু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মো.শফিকুল ইসলাম বাবুল, জেলা প্রেসক্লাব পটুয়াখালীর সাধারন সম্পাদক মো.কাউয়ুম উদ্দিন জুয়েল, অবসরপ্রাপ্ত প্রভাষক মো.রফিকুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠী খেপুপাড়া শাখার সদস্য শিÿক অমল চন্দ্র কর্মকার প্রমূখ।
বক্তারা বলেন, বাঙালীর স্বাধীকার আন্দোলন ও উনসত্তরের গন অভ্যুত্থানে বরিশালে প্রথম শহীদ হন পটুয়াখালীর কলাপাড়ার কৃতি সন্তান শহীদ আলাউদ্দিন। তাকে অমর করে রাখার জন্য লেবুখালী সেতুর নামটি ‘‘শহীদ আলাউদ্দিন’’ রাখার দাবি জানান।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা জরুরি পদক্ষেপ প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, এখন সহমর্মিতা থেকে মূল কারণ অনুসন্ধান ও সমাধানের দিকে, প্রতিশ্র ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান। নিউইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে উচ্চপর্যায়ের এ ...
চট্টগ্রাম অফিস: পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জেরে বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া। লঞ্চের নতুন ভাড়া বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই কার্যকর। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, যাত্রীবাহী লঞ্চে প্রথম ১০০ ...
সব মন্তব্য
No Comments