স্টাফ রিপোটার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম এবং নিউ মার্কেট থানার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারীর একটি ভূয়া অডিও বার্তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সাইফুল ইসলামকে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন তিনি।
অডিও বার্তায় মহানগর যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম পদের জন্য তদবির করছেন মহানগর সদস্য ও নিউ মার্কেট থানার সাধারণ সম্পাদকের কাছে। শুধু তাই নয়, অডিও বার্তায় জাহাঙ্গীর আলম আন্দোলনের জন্য সাইফুল ইসলামের কাছে লাশ চান। অডিও বার্তায় শুনা যায় বিকাশে জাহাঙ্গীরের কাছে টাকা চাইছেন সাইফুল ইসলাম।
এবিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম বলেন, আনম সাইফুল ইসলাম একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। কদমতলীতে রয়েছে তার একাধিক মার্কেট। আর সে বিকাশে টাকা চায় এক থানার সাধারণ সম্পাদকের কাছে! বিষয়টি হাস্যকর। এছাড়া সাইফুল নিজে মহানগরের যুগ্ম আহবায়ক, সে মহানগরের সদস্যের কাছে পদ চায় কিভাবে? সালাম বলেন, এ সরকার পারে না এমন কোনো কাজ নেই। যত ধরনের নোংরামী আছে তা বাস্তবায়ন করা শুধু আওয়ামী লীগের পক্ষেই সম্ভব।
এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আনম সাইফুল ইসলাম বলেন, একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো করছে। আইনশৃঙ্খলা বাহিনীও আমাকে হয়রানি করছে। আমার নামে যে অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে তা যদি আমার কন্ঠ হয়ে থাকে তাহলে আমি শাস্তি মেনে নিবো। আর যদি মিথ্যে হয়ে থাকে আমি তার সুবিচার দাবি করছি।
এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সকল বিচার এখন অবিচারে পরিনত হয়েছে। আওয়ামী লীগ বিভিন্নভাবে বিএনপির নেতাকর্মীদের দমন-পীড়ন করছেন। শুধু শারীরিকভাবেও নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নোংরামি ছড়াচ্ছে। এই আওয়ামী লীগ কতটা নিচে নামতে পারে তা দেশবাসী জানে।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments