জয় খ্রীষ্টফার বিশ্বাস, রাজশাহী অফিস: গ্রামের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) অনেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষের ভাষা বুঝতে পারেন না। তাই কমিউনিটি ক্লিনিকে সাধারণ বাঙালিদের ওষুধ দেওয়ার পর সবার শেষে তাদের চিকিৎসা করা হয়। এ জন্য সেখানে একজন করে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের আয়া নিয়োগের দাবি উঠেছে।
রবিবার রাজশাহীতে সিভিল সার্জনের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের কয়েকজন এ দাবি করেন। রাজশাহীর বেসরকারি উন্নয়ন ও গবেষণা সংস্থা সিসিবিভিও সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।
সভায় রাজশাহীর গোদাগাড়ীর সুরসুনিপাড়া রক্ষাগোলা সমাজ সংগঠনের মোড়ল সুষ্টি টুডু বলেন, ‘আদিবাসীদের অনেকে ঠিকমতো বাংলা বলতে পারে না। কিন্তু কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিদের সবাই বাঙালি। তারা আদিবাসীদের ভাষা কিংবা ভাঙা ভাঙা বাংলা বুঝতে পারেন না। আবার আদিবাসীরাও সব বাংলা বুঝতে পারে না। তাই তাদের মধ্যে কথাবার্তায় সমস্যা হয়। এ জন্য আদিবাসী অধ্যুষিত এলাকার কমিউনিটি ক্লিনিকগুলোতে আদিবাসীদের কাউকে ছোট কোনো পদে রাখলেও ভালো হয়। তাহলে দুপক্ষের যোগাযোগই সহজ হবে।’
রক্ষাগোলার আরেক সদস্য রিতা রানী বলেন, ‘দিনের অনেকটা সময় কমিউনিটি ক্লিনিক বন্ধ থাকে। খোলা পেলে বলে, ‘মাসের শেষ কিংবা মাসের শুরু, এখন ওষুধ নাই’। আদিবাসীরা এমনিতেই চিকিৎসা নিতে যেতে চায় না। এভাবে ঘুরে এলে পরে আরও যেতে চায় না। তাই পর্যাপ্ত ওষুধ যেন গ্রামের কমিউনিটি ক্লিনিকগুলোতে দেওয়া হয়, এটার ব্যবস্থা করতে হবে।
সভায় সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক বলেন, ‘গ্রামে যে ধরনের রোগী বেশি আসে, সেই ওষুধ এখন বেশি দেওয়া হচ্ছে। ওষুধের প্যাকেট খোলা হয় কমিটির উপস্থিতিতে। ওষুধ হিসাবের মধ্যেই থাকে। অনেকে কিন্তু যে অসুখ হয়নি, সে অসুখের কথা বলে ওষুধ নিয়ে যায়। ফলে মাসের শেষে ওষুধের ঘাটতি দেখা দেয়।’
সিসিবিভিওর সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সংস্থার নির্বাহী প্রধান সারওয়ার-ই-কামাল, গোদাগাড়ী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মাসুদ খান ও রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সরল এক্কা। সভা পরিচালনা করেন সিসিবিভিওর মনিটরিং ও আইটি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী। উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা মো. আরিফ।
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৯৬৭ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬৫ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে মোট ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫৪ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট ...
স্টাফ রিপোর্টার: গর্ভাবস্থা ও প্রসবোত্তর সময়ে থাইরয়েড রোগ ব্যবস্থাপনায় সর্বাধুনিক চিকিৎসা নির্দেশিকা উদ্বোধন করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। বিশ্ব থাইরয়েড দিবস ২০২৬ কে সামনে রেখে চিকি ...
স্টাফ রিপোর্টার: মানসিক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ব্যাসিকস অব অ্যাসেসমেন্ট অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠ ...
সব মন্তব্য
No Comments