ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ কেন্দ্রীয় কমিটি আজ ২৪ আগস্ট ২০২৪ শনিবার এক বিবৃতিতে বন্যাদুর্গত ফেনী, লক্ষীপুর, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মনবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজারের বিপন্ন মানুষকে বাঁচাতে দ্রুত উদ্ধার কাজে ঝাপিয়ে পড়ার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষের স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে। জাসদ কেন্দ্রীয় কমিটি দলের সদস্য সামর্থ্য অনুযায়ী বন্যাদূর্গত সাহায্যে এগিয়ে আসা এবং ত্রাণসামগ্রী উদ্ধারকাজে নিয়োজিত সশস্ত্র বাহিনীর হাতে পৌঁছে দেয়ার জন্য অনুরোধ করছে। জাসদ কেন্দ্রীয় কমিটি উল্লেখিত বন্যাদুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম জোরদার এবং উত্তরাঞ্চলের তিস্তা—ব্রহ্মপুত্র ও পদ্মা নদী অববাহিকার জেলা ও অঞ্চলগুলিতে সম্ভাব্য বন্যা মোকাবেলায় সতর্কতা ও প্রস্তুতি জোরদার করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments