মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর প্রতিনিধিঃ সুবিধাবাদীদের কোন স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। তিনি বলেন, আওয়ামী লীগ তার অপশাসনকে বহাল রাখার জন্য বাংলাদেশে, বিরোধী মতকে দমন করার জন্য গুম করেছে, খুন করেছে। আর এই গুম, খুনের জন্য তাদের কয়েকটি টর্চার সেলের দরকার পড়েছিল। আর এখন সেই টর্চার সেলগুলো আবিষ্কার হচ্ছে। সে সময় ছিল আহলে জাহেলিয়ার জামানা। আর এই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত সেই লোকগুলো অন্য কোন দলে ঢুকলে কি দলের জন্য ভালো হবে। তারা ১৬ বছর আপনাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। সেই নির্যাতনকারীদের কেন আমরা ঠাঁই দিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পষ্টই বলতে চাই আহলে জাহেলিয়ার জামানার সাথে যারা যুক্ত তাদের কোন ঠাঁই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।
বুধবার বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে প্রস্তুতিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এসময় ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছার সভাপতিত্বে এবং সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব জহিরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, সহ সাংগঠনিক সেলিমুজ্জাম সেলিম, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, রশিদুল ইসলাম লিটন, খন্দকার ফজলুল হক টুলু, অ্যাডভোকেট আলী আশরাফ নান্নু, মোঃ আজম খান, অ্যাডভোকেট হাফিজুর রহমান হাফিজ সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments