কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় অসহায় হতদরিদ্র তিন শতাধিক মানুষকে চিকিৎসাসেবা শেষে বিনামূল্যে ঔষধ প্রদান করেছে নৌবাহিনী। মঙ্গলবার বেলা ১১ টার দিকে বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির ব্যবস্থাপনায় এবং নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের তত্ত্বাবধানে উপজেলার লালুয়া ইউনিয়নের উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনভর এ ক্যাম্পেইনে লালুয়া ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুদের দুইজন অভিজ্ঞ চিকিৎসক এ চিকিৎসাসেবা প্রদান করেন। বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ পেয়ে সাধারন মানুষ মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি লক্ষ করা গেছে। এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতেও নৌবাহিনীর এ মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে জানিয়েছেন বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির নৌ কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮১৯ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭৩ জন।&nbs ...
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় সাধারণ মানুষের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের প্রধান পরীক্ষা ‘নন-স্ট্রাকচারাল প্রোটিন ১’ বা এনএ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১৫৯ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন এবং সন্দেহজনক রোগী ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে শনিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে রো ...
সব মন্তব্য
No Comments