নাটোর প্রতিনিধি: নাটোরে প্রণোদনায় কৃষি উপকরণ না পাওয়ায় ইসরাত জাহান ইমন নামে এক উপ-সহকারী কৃষি অফিসারের ওপর হামলা ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের একডালা নারায়নপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই কৃষি কর্মকর্তা নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত উপ-সহকারী কৃষি অফিসার ইসরাত জাহান ইমন বলেন, বিভিন্ন সময় কৃষকদের জন্য সরকারের প্রণোদনা আসে। সেগুলো আমরা পর্যায়ক্রমে কৃষকদের দিয়ে থাকি। নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বুধবার একডালা নারায়নপাড়ার মাঠে একজন কৃষকের ফসল দেখতে যাই। সেখানে গেলে মিলন নামে আরেক কৃষক আমার কাছে আসে, এবং জানতে চায় কেন তাকে এবছর প্রণোদনা দেওয়া হয়নি। আমি তাকে বুঝিয়ে বলেছি যে , নির্দিষ্ট সংখ্যক প্রণোদনা আসে এগুলো পর্যায়ক্রমে সকল কৃষকদের দিতে হয়। এর আগে দেওয়া হয়েছে আবার সামনে পাবেন। এবিষয়টি নিয়ে ওই কৃষক আগে থেকেই রেগে ছিলেন।
তিনি বলেন, একপর্যায়ে ওই কৃষক (মিলন) আরো বেশি ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা রড দিয়ে মাথায় আঘাত করে। এরপর স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
এবিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক মো. আব্দুল ওয়াদুদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা অফিস তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছে। এ বিষয়ে আইনগত সহ সকল সহযোগিতা তাকে করা হবে।
সদর থানা পুলিশের ওসি (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় কোন অভিযোগ এখন পর্যন্ত পাইন। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে বালুভর্তি চারটি যানবাহন জব্দ করা ...
পিরোজপুর অফিস : মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে পিরোজপুর শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তাদের মায়েদের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মা সমাবেশ অনুষ্ঠিত হয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সব মন্তব্য
No Comments