রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় পৌর শহরে জনগুরুত্বপূর্ণ সরকারি পুকুর ভরাট করে অবৈধ দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয়রা বরিশাল জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা,পৌরসভার মেয়র,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও থানার ওসিসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, বানারীপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কুন্দিহার গ্রামে উপজেলা পরিষদ লাগোয়া হাল ৩১১ নম্বর দাগের ৩০ শতক সম্পত্তিতে একটি বৃহৎ আকারের পুকুর বিদ্যমান রয়েছে। যারমধ্যে প্রায় ১৩ শতক সরকারি খাস সম্পত্তি রয়েছে। ওই পুকুরটি দীর্ঘ বছর ধরে পাশ্ববর্তী ২০-২৫টি পরিবার ব্যবহার করে আসছিল। গত কয়েকদিন ধরে ওই এলাকার রিপন ঢালী ও নাঈম মোল্লা এ পুকুরটি বালি ভরাট করে দখল করে নিচ্ছে। স্থানীয়রা বাধা দিলেও তাতে তারা কর্নপাত না করে ড্রেজার মেশিন দিয়ে পাইপের মাধ্যমে বালি ভরাট কাজ অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। পুকুরের এ সম্পত্তি ইতোমধ্যে বেশ কয়েকজনের কাছে বিক্রি করা হয়েছে বলেও জানা গেছে। এদিকে ঐতিহ্যবাহী জনগুরুত্বপূর্ন এ পুকুরটি ভরাটের ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টিসহ এলাকার জনসাধারণকে নানা ভোগান্তি পোহাতে হবে। এছাড়া পুকুর কিংবা জলাশয় ভরাট করতে হলে পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বিধান থাকলেও এক্ষেত্রে সেই বিধানও অমান্য করা হয়েছে। তাছাড়া প্রশাসনের নাকের ডগায় সরকারি পুকুর ভরাট করা হলেও রহস্যজনকভাবে তারা নিরব রয়েছেন। এ ব্যপারে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। এ বিষয়ে রিপন ঢালী ও নাঈম মোল্লা দাবি করেন সরকারি নয় তারা তাদের ব্যক্তিমালিকানাধীন পুকুর ভরাট করছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বলেন,সরকারি খাল,পুকুর কিংবা সম্পত্তি অবৈধভাবে দখল করা হলে সেক্ষেত্রে বিষয়টি সংশ্লিষ্ট সরকারি দপ্তরকে দেখার প্রয়োজন। ওই পুকুর ভরাটের বিষয়ে তিনি এখনও লিখিত অভিযোগ পাননি, পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও জানান। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গত দুই দশকে বানারীপাড়া পৌর শহরে সরকারি ও ব্যাক্তিমালিকানাধীন শতাধিক পুকুর,জলাশয় ও ১৪/১৫টি সরকারি জনগুরুত্বপূর্ণ খাল ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় বর্ষা মৌসুমে গোটা পৌর শহরে ব্যপক জলাবদ্ধতার সৃষ্টি ও পরিবেশ দূষনের কারনে পৌরবাসীকে অন্তহীন দূর্ভোগ পোহাতে হচ্ছে।
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
সব মন্তব্য
No Comments