ডেস্ক রিপোর্ট: কাতারে অনষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে ২৬ জনের স্কোয়াট করতে পারবে প্রতিটি দল। ফিফার এমন সিদ্ধান্তের আগামী টুর্নামেন্টে তিনজন বাড়াতে পারবে দলগুলো।
এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো তাদের চুড়ান্ত তালিকায় কমপক্ষে ২৩জন এবং সর্বোচ্চ ২৬ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে।
বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ভাষ্যমতে শুধু মাত্র এই আসরের জন্য স্কোয়াড সম্প্রসারণের এই সিদ্ধান্তটি নেয়া হয়েছে। টুর্নামেন্ট আয়োজনের সময় পরিবর্তনের কারণে নমনীয় এই পদক্ষেপ গ্রহন করা হয়েছে। সময় পরিবর্তনের ফলে বাাঁধাগ্রস্ত হচ্ছে ইউরোপীয় ফুটবলের নতুন মৌসুম।
শুধু তাই নয়, করোনার সংক্রমণ যেন টুর্নামেন্টকে বাঁধাগ্রস্ত করতে না পারে সেটা বিবেচনা করেও নেয়া হয়েছে এই পদক্ষেপ। করোনার কারণে যাতে খেলোয়াড় সংকটের সৃস্টি না হয় সে লক্ষ্যে গত বছর থেকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও একই রকম উদ্যোগ গ্রহন করেছে।
২০০২ সালে জাপান ও দক্ষিন কোরিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত আসরের পর থেকে বিশ^কাপ ও ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের জন্য ২৩ জনের স্কোয়াড গঠন করে আসছে জাতীয় দলগুলো। তন্মধ্যে আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রতিটি দলে অগ্রাধিকার পেত ২২ জন।
গত সপ্তাহে ফুটবলের নিয়ম কমিটি আইএফএবি শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টের জন্য স্থায়ী ভাবে ৫জন বিকল্প খেলোয়াড় রাখার নিয়ম অনুমোদন করেছে। এতে বলা হয়, এখন থেকে চুড়ান্ত দলে ১২ জনের পরিবর্তে ১৫ জন খেলোয়াড়ের নাম অন্তর্ভুক্ত করা যাবে।
গতকাল ফিফা জানায়, বিশ^কাপের ম্যাচ চলাকালে একটি দলের সাইডবেঞ্চে ২৬ জনের বেশী আসন গ্রহন করতে পারবেনা। এদের মধ্যে থাকবে ১৫ জন বিকল্প খেলোয়াড় ও ১১ জন টিম কর্মকর্তা, তন্মধ্যে অবশ্যই একজন চিকিৎসক থাকতে হবে।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments