জুলফিকার আলী,কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় দীর্ঘদিন পর ভূমি অধিগ্রহন জঠিলতার অবসান শেষে বেত্রবতী ব্রিজ নির্মাণ কাজের অগ্রগতি লক্ষ করা যাচ্ছে। জানা গেছে, সাতক্ষীরা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের ব্যবস্থাপনায় গত বুধবার সকালে বেত্রবতী ব্রিজ সংলগ্ন জমি অধিগ্রহনে পার্শ্ববর্তীর জমির দখল সীমানা নির্ধারণ করেছেন। কলারোয়া পৌরসভাধীন ঝিকরা ও মুরারীকাটি মৌজার আওতায় ব্রিজের এপ্রোস সড়ক নির্মাণে সরকারিভাবে প্রায় ১ একর ১০ শতক জমি সিমানা পিলার দিয়ে অধিগ্রহন করেছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের ভূমি অধিকরণ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায়ের নেতৃত্বে ভূমি অধিগ্রহনে উপস্থিত ছিলেন-সাতক্ষীরা জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী জিয়াউদ্দীন, সার্ভেয়ার সোহেল হোসেন, ব্রিজ নির্মাণ ঠিকাদারী সংস্থা মোজাহার এন্টারপ্রাইজের প্রতিনিধি রাশিদুল ইসলাম মিঠু সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা সহ ব্রিজ সংলগ্ন জমির স্বত্বাধিকারীগণ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। রবিবার (২৭আগষ্ট) ব্রিজ সংলগ্ন সরকারি অধিকরণকৃত জমিতে নির্মিত সকল বাড়িঘর ও দোকানপাট উচ্ছেদ করণে মাইকিং করে নির্দেশনা জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান। উল্লেখ্য-কলারোয়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত চলাচলে
অযোগ্য ভঙ্গুর বেত্রবতী ব্রিজটি দীর্ঘদিন পর নির্মাণের জন্য জমির অধিগ্রহন জঠিলতা নিরসন শেষে নতুন করে ব্রিজ নির্মাণের যে অগ্রগতি হয়েছে এজন্য কলারোয়াবাসী সড়ক ও জনপথ অধিদপ্তরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments