কয়রা ( খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। চলতি অর্থবছরে মৎস্য আহরণ থেকে বিরত থাকা মহারাজপুর ইউনিয়নের ১ হাজার ৬০ জন কার্ডধারী জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ ।
২৭ মে (শনিবার) সকাল ১০ টায় মহারজপুর ইউনিয়নের আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ চাল বিতরণের উদ্বোধন করা হয়।
চাইল বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউপি চেয়ারম্যান মাহমুদ বলেন , আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সমাজের অবহেলিত বঞ্চিত মানুষদেরকে প্রাপ্য অধিকার ফিরিয়ে দিয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়ন করতে হলে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই।
এসময় উপস্থিত ছিলেন, মৎস্য অফিসার আমিনুল হক, ট্যাগ অফিসার জনস্বাস্থ্য অফিসার ইসতিয়াক আহমেদ, ইউপি সচিব মোঃ ফারুক হোসেন সরদার, প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, বিভুতি ভুষন রায়, ইউপি সদস্য মাওলানা মাসূদুর রহমান, আবু সাঈদ মোল্লা, আব্দুল মান্নান গাজী, মাসুম বিল্লাহ মিন্টু,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments