কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মানবপাচার পাচার মোকাবেলায় কার্যকর ভূমিকা পালনে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, গির্জার পুরোহিত, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার নারী পুরুষ অংশগ্রহন করেন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মিলনায়তন হল রুমে এ সচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। এনশিয়র প্রটেকশন এন্ড জাস্টিস থ্রো ইন্টিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে।
ইপজিয়া প্রোজেক্ট’র প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিও সঞ্চালনায় প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন পাখিমার প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র ভৌমিক, গির্জার পুরোহিত হেবল বৈদ্য, মসজিদের ইমাম মাওলানা সাখাওয়াত হোসেন, মন্দিরের পুরোহিত মিহির চক্রবর্তী, সাংবাদিক এস কে রঞ্জন প্রমুখ। বক্তারা মানবপাচার রোধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাটোরের সিংড়া উপজেলার তেলীগ্রামের ৩৩ বছর বয়সী মো. আবুল বাশার। চিকিৎসার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে পরিবার। চিকিৎসা চালিয়ে য ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
সব মন্তব্য
No Comments