ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রোববার বৃষ্টি হয়েছে। এর সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ সোমবারও দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ ও সেই সঙ্গে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে থাকতে পারে ঝোড়ো হাওয়া।
গতকাল সন্ধ্যা ৬টায় পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, এখন সময়টা প্রাক্-মৌসুমি বায়ুর। এ সময়ে এমন ঝড়-বৃষ্টি হয়ে থাকে। তবে গতকাল ঝড়-বৃষ্টি শুরু হওয়ার কারণ হিসেবে আবহাওয়াবিদেরা বলছেন, বঙ্গোপসাগরের দক্ষিণে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে। পশ্চিমা এই লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গে ও এর কাছাকাছি এলাকায় আছে। এর প্রভাবেই এই বৃষ্টি।
গতকাল সারা দেশে এবং রাজধানীতে এ বছরের রেকর্ড বৃষ্টি হয়েছে। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নেত্রকোনায়, ৮২ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টি হয়েছে ১৩ মিলিমিটার। দেশের অন্যান্য স্থানের মধ্যে কিশোরগঞ্জের নিকলীতে বৃষ্টি হয়েছে ৫৫ মিলিমিটার, সাতক্ষীরায় ৩৩ মিলিমিটার, ময়মনসিংহে ৩৫ মিলিমিটার, গোপালগঞ্জে ২৯ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দেশের প্রায় সব স্থানে বৃষ্টি হয়েছে। কালও (আজ সোমবার) দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এমন অবস্থা আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে। রাজধানী ঢাকাতেও কাল বৃষ্টির সম্ভাবনা আছে।
এ সময়ে বিভিন্ন স্থানে কালবৈশাখী হয়। ইতিমধ্যে সিলেটসহ দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী হয়েছে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় কালবৈশাখী হতে পারে।
গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়, ৩০ ডিগ্রি সেলসিয়াস।
প্রথমআলো
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে চ ...
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বুধবার ২২ জুলাই বিকেলে আগারগাঁ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্য ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ বিষয়ে সাধারণ পরিষদকে সুপারিশ করেছে অর্থনৈ ...
সব মন্তব্য
No Comments