বরিশাল অফিস: বরিশালে অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য নিয়ন্ত্রণ, মার্কিন বাণিজ্য চুক্তি সংশোধন এবং টেকসই জ্বালানি নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন।
মঙ্গলবার (১৮ আগস্ট) অশ্বিনী কুমার হল চত্বরে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, মানুষের আয়ের সঙ্গে সঙ্গতি রেখে ওষুধের দাম নিয়ন্ত্রণে কার্যকর সরকারি ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ওষুধ মানুষের জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়ায় এর মূল্য পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া যাবে না। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, সৌর ও বায়ুশক্তির বিকেন্দ্রীভূত ব্যবহার এবং দেশীয় গ্যাস অনুসন্ধান জোরদারের দাবি জানান তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সংশোধনের দাবি জানিয়ে নীলু বলেন, চুক্তির বিভিন্ন শর্ত দেশের নীতিনির্ধারণী স্বকীয়তা ও স্থানীয় শিল্পের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই সংসদে আলোচনার মাধ্যমে দেশীয় স্বার্থ রক্ষা করে চুক্তিটি সংশোধন করতে হবে।
জিএসএ বরিশাল জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে মানববন্ধনে সংগঠনের স্থানীয় নেতারা বক্তব্য দেন। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments