পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে পৃৃথক এলাকায় সড়ক দূর্ঘটনায় অপূর্ব (৮) ও শুকুর আলী (৫০) নামে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছাপড়াঝাড় গ্রামে ও পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল এলাকায় মহাসড়কে এ দূর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছাপড়াঝাড় গ্রামের চৈতন্য দেবের ছেলে অপূর্ব (৮) ও পঞ্চগড়ের দেওয়ানহাট জমভিটা এলাকার সেকেন্দার আলীর ছেলে শুকুর আলী (৫০)।
জানা যায়, ছাপড়াঝাড় গ্রামে রাস্তার পাশে বাড়ির বাইরে খেলা করছিল শিশু অপূর্ব। রাস্তার অপরপাশে আরো দুটি শিশু খেলা করছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক্টর দুটি শিশুকে রাস্তায় দেখতে দেয়ে অপরসাইটে চাপাতে গিয়ে অপূর্বকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সে। পরে স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে। খবর পেয়ে থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা থানা পুলিশ গ্রহণ করছে।
এদিকে পঞ্চগড় সদর ইউনিয়নের চার মাইল এলাকায় মহাসড়কে রাস্তা পাড় হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি শুকুর আলীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ এক শিশুর নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় নিশ্চিত করে বলেন, স্থানীয়রা বলছেন শুকুর আলী কিছুটা মানষিক ভারসাম্যহীন ছিল। একই সাথে তিনি ভিক্ষাবৃত্তি করতেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনা আইনে অজ্ঞাত নামা একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
সব মন্তব্য
No Comments