গত ২৪ ঘণ্টায় হামে মোট ৫ জনের মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ১১৮৬ ছাড়াল

প্রকাশ : 16 Oct 2026
গত ২৪ ঘণ্টায় হামে মোট ৫ জনের মৃত্যু, এ পর্যন্ত প্রাণহানি ১১৮৬ ছাড়াল

স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় (১৫ অক্টোবর সকাল ৮টা থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা) দেশে হাম ও হামের উপসর্গে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর মধ্যে সন্দেহজনক হামে ২ জন এবং নিশ্চিত হামের তথ্য সহ অন্যান্য রিপোর্ট মিলিয়ে মোট মৃত্যু ৫ জন বলে নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর ঘটনা চট্টগ্রাম জেলায় বেশি রেকর্ড করা হয়েছে।


এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামে মোট ১০৮২ জন এবং নিশ্চিত হামে ১০৪ জন, সর্বমোট ১১৮৬ জনের মৃত্যু হলো।


একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত ১১৬৪ জন সহ মোট শনাক্ত ২১১০৪০ জন, এবং নিশ্চিত হামে নতুন ৪৬ জন সহ মোট ২২৯৭২ জন শনাক্ত হয়েছেন।

সম্পর্কিত খবর

;