৫৪৩৪ হাজী নিয়ে শুরু হলো দেশে ফেরার যাত্রা
স্টাফ রিপোর্টার: পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে এবার দেশে ফেরার পালা। শুক্রবার (২৯ মে) রাতেই শুরু হয়েছে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট। সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়াল দেয় সাউদিয়া এয়ারলাইন্সের এসভি ৫৮০৬ ফ্লাইট। এই ফ্লাইটের মাধ্যমেই হাজীদের দেশে ফেরার যাত্রা শুরু হলো। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানিয়েছেন, প্রথম দিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরবেন ৫৪৩৪ জন হাজী।
চলতি বছর চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। হজ পালনের উদ্দেশ্যে এবার বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৫৫ হাজার ২৯৮ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫১ হাজার ২২৭ জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (১৩ মে) সৌদি সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১৪২টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান।
হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল থেকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে হজযাত্রীরা সৌদি আরবে যান। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট পরিচালিত হয় ২১ মে।
এদিকে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন এবং মদিনায় মারা গেছেন তিনজন। সবশেষ সোমবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মারা যান।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে। আর শেষ ফিরতি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।
স্টাফ রিপোর্টার: দেশের অর্থনীতিকে আরো গতিশীল ও শক্তিশালী করতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, আধুনিক অর্থনীতির গুরুত্ব ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ সোমবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিং করেছেন। ব্রিফি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে নির্বাচন কমিশন তৎপর রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. সানাউল্লাহ। তিনি বলেন, স্থানীয় নির্বা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মিরপুর ওয়াপদা ক্যাম্পে নির্মম ধর্ষণের শিকার হওয়া শিশু লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক।সোমবার স ...
সব মন্তব্য
No Comments