স্টাফ রিপোটার: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেছেন বাঙালি সংস্কৃতি রক্ষা ও বিকাশে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সংস্কৃতি চর্চার বিকাশে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সংস্কৃতি চর্চার মাধ্যমেই সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠির সকল অপতৎপরতা রুখে দিতে হবে।
তিনি বলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতি বার বার মৌলবাদীদের আগ্রাসনের স্বীকার হয়েছে। তা সংরক্ষনে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। তিনি আশ^াস দেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশনের দাবী অনুযায়ী ওস্তাদ আলাউদ্দিন সঙ্গীত ইন্সটিটিউট প্রতিষ্ঠাসহ ওস্তাদজীর স্মৃতি সংরক্ষণে প্রয়োজনীয় সকল উদ্যোগের পাশে থাকবেন।
১৪ মে (মঙ্গলবার) বিকালে জাতীয় প্রেসক্লাব জহুর হোসেন চৌধুরী হলে সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি ফাউন্ডেশন বাংলাদেশ এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে “উচ্চাঙ্গ সঙ্গীতে বিশ^ পরিমন্ডলে ওস্তাদ আলাউদ্দিন খাঁর অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের সভাপতি কামাল হোসেন মাহমুদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও পিডব্লিউডি’র সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জি. মো. কবির আহমেদ ভূইয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মানিক লাল ঘোষ, ফাউন্ডেশনের মহাসচিব এ্যাডভোকেট জাহানারা বেগম রোজী, করিম হাসান খান, নুরুল আমিন কাউছার, সৈয়দ আইনুল হক, রোকন উদ্দিন পাঠান, জাহাঙ্গীর আলম ইমরুল, প্রিন্সিপাল এম এ মুনায়েম প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments