মোঃ মাসুদ রানা,ঝিনাইদহ প্রতিনিধিঃ কলেজ. মাদ্রাসা. মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত সকল শিক্ষকদের সন্মানে শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল করা হয়েছে। শুক্রবার সরকারী নলডাঙ্গা ভ’ষনস্কুল মাঠ সংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্টিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় সিনিয়র যৃগ্ন-সাধারন সম্পাদক ও ঝিনাইদহ-৪ আসনের একাদশ নির্বাচনে ধানের শীষ
প্রতিকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। ইফতার পূর্বে আলোচনায় ফিরোজ বলেন, একটি সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসিম। আমিও একজন শিক্ষক পরিবারের সন্তান। বিগত একাদশ সংসদ নির্বাচনে আমি ধানের শীষের প্রার্থী ছিলাম। কিন্তু তখন স্বৈরাচারী বিতারিত আ’লীগ সরকার ভোট ডাকাতি করে আমাকে পরাজিত করেছিল।
ওই নির্বাচনে আপনারাই ভোটের দ্বায়িত্ব পালন করেছিলেন। শেখ হাসিনার নির্দ্দেশে আপনার ওই অন্যায় কাজ করতে বাধ্য হয়েছিলেন। এখন দেখেন সেই ভোট চোর শেখ হাসিনা জনরোষে পালাতে বাধ্য হয়েছে। আপনারা এখন স্বাধিন। এখন থেকে সকল অন্যায়ের প্রতিবাদ করবেন। আমি সবসময়
আপনাদের পাশে থাকব। কালীগঞ্জ উপজেলা বিএনপির আহব্বায়ক আলহাজ¦ মাহবুবার রহমানের সভাপতিত্বে ইফতার পূর্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক ডাঃ নুরুল ইসলাম, কলেজ শিক্ষকদের পক্ষে-
রাশেদ সাত্তার তরু, রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামাল হোসেন ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নেহার বেগম প্রমুখ।
উপজেলা বিএনপির যুগ্ন-আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠুর বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ন আহব্বায়ক- নজরুল ইসলাম তোতা, অহেদ লস্কর, জবেদ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ ও যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে ইফতার সম্পন্ন করা হয়।
আনিছ আহমেদ, শেরপুর প্রতিনিধিঃ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মানের দাবি উঠেছে। এ দাবি ইউনিয়ন পরিষদে বসবাসকারি সচেতন মহলের। জানা গেছে, ৫৫ বছরেও নির্মিত হয়নি কাংশা ইউনিয়ন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: আকস্মিক বজ্রপাতে পানবরজের দুইজন শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো এক শ্রমিক। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্ ...
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
সব মন্তব্য
No Comments