মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধি: আটপাড়া উপজেলার লাঙ্গলিয়া খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার (৭ জুলাই ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা এলাকায় সমবায় সমিতির নিজ কার্যালয়ে।
নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মো. হাকিম উদ্দিন মাস্টার। সমিতির সভাপতি পদে মো. রকিব হোসেন সাঞ্জু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ—এই দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে মো. হিরন আহম্মেদ (হরিণ প্রতীক) ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন (চাঁন মিয়া) দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৭৪ ভোট।
অন্যদিকে, কোষাধ্যক্ষ পদে মো. ইমরান হোসেন তুহিন (টিউবওয়েল প্রতীক) বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৩৭১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আব্দুর রেজ্জাক (মই প্রতীক) পেয়েছেন মাত্র ৩৯ ভোট।
নির্বাচনে বিজয়ী প্রার্থীরা প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের ওপর বিশ্বাস ও আস্থার জন্য আমরা সকল ভোটার ভাই-বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজয়ী ও বিজিত সবাই মিলে সমবায় সমিতিকে একটি আদর্শ ও সুসংগঠিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব। ইনশাআল্লাহ এলাকাবাসীকে একটি সুন্দর ও কার্যকর পানি ব্যবস্থাপনার উপহার দিতে সক্ষম হবো।”
নির্বাচনকে ঘিরে গোয়াতলা এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণের জন্য স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান এলাকাবাসী।
উজিরপুর প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করতে উজিরপুর পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।১৩ জুলাই সোমবার জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারপার্সন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত হয়েছে। শনিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে তাদের পরিচয় নিশ্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:: বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে শাকিল পন্ডিত (২৪) নামের এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ঘাতক সাইদুল মাতাব্বরকে আটক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ৫ বছর বয়সী মেয়েকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মা লাকি আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) রাতে নলছিটি থানায় তার বিরুদ্ধে সন্তানকে হত্য ...
সব মন্তব্য
No Comments