মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ : বিএনপি নেতা শরিফুল জোয়ারদার ও জেলা ছাত্রদল নেতা রনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বারবাজার উইনিয়ন যুবদলের সাবেক সভাপতি পান্নু জোয়ার্দারের সভাপতিত্বে বুধবার বিকেলে ঠিকডাঙ্গা পিরোজপুর গ্রামের বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ওই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম লস্কর বারোবাজার ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদকসহ বারোবাজার ইউনিয়নের নেতৃবৃন্দ।
বিক্ষোভে বক্তারা বলেন, “বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে । অবিলম্বে এই মিথ্যা মামলার প্রত্যাহারের দাবী জানাচ্ছি
এ ছাড়া মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি এমরান আলী রানা: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রির অপরাধে শিবনাথ সাহা নামে এক ব্যক্তিকে মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ...
সব মন্তব্য
No Comments