বিশেষ প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভানুলাল রায় (নৌকা প্রতীক) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক ও শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া শ্রীমঙ্গলের এ উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর ) সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে মাঠে থাকতে দেখা গেছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশন দৃঢ়তার সহিত দায়িত্ব পালন করেছে।
ভোট গণনা শেষে নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভানুলাল রায় (নৌকা) ৫৮ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী প্রেম সাগর হাজরা ৩৩ হাজার ২৮৩ ভোট পান। অপর স্বতন্ত্র প্রার্থী আফজল হক (ঘোড়া) ১২ হাজার ৪৪৬ ভোট ও জাতীয় পার্টি মনোনীত মিজানুর রব (লাঙ্গল) ৭৯৪ ভোট পেয়েছেন।
উপজেলায় ২ লক্ষ ৩৩ হাজার ৯১৬ জন ভোটারের মধ্যে সর্ব মোট ভোট প্রদত্ত হয় ১ লক্ষ ৬ হাজার ৫৪৯টি। এর মধ্যে বৈধ ভোট পড়ে ১ লক্ষ ৪ হাজার ৮২৮টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ২১টি। নির্বাচনে ভোটদানের হার ছিল ৪৫.৫৫%।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৭ অক্টোবর ২০২১ বৃহস্পতিবার দুপুর ১২টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রভাষক মো: দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ২১ মে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব মৃত্যু বরণ করায় পদটি শূন্য হয়।
স্টাফ রিপোর্টার: আজ ১ আগস্ট থেকে দেশের সব ধরনের গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments