আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ। এই অসাধারণ অর্জনে গৌরীপুর ইউনিয়নবাসীর মধ্যে আনন্দ ও গর্বের জোয়ার বইছে।
সম্প্রতি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে গৌরীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহনাজ পারভীনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, জন্ম ও মৃত্যু নিবন্ধনে শতভাগ স্বচ্ছতা, দ্রুত সেবা প্রদান এবং জনগণকে সচেতন করার ক্ষেত্রে গৌরীপুর ইউনিয়ন পরিষদ ধারাবাহিকভাবে দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এরই ধারাবাহিকতায় পরপর চারবার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে পরিষদটি।
এই অর্জনের নেপথ্যে প্রশাসনিক কর্মকর্তা শাহনাজ পারভীনের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। তাঁর দক্ষতা, নিষ্ঠা ও সেবামূলক মনোভাবই গৌরীপুর ইউনিয়ন পরিষদের এই সাফল্যকে আরও সমৃদ্ধ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ইউনিয়নবাসীর প্রত্যাশা, এই চারবারের অর্জন আগামী দিনে আরও বড় সাফল্যের অনুপ্রেরণা হয়ে কাজ করবে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সাতক্ষীরা প্রতিনিধি: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়। রানার আপ হয় ...
সব মন্তব্য
No Comments