রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাড়িতে থানা ও ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়েছে।
সাগর সেরনিয়াবাতের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে জানিয়েছেন, ওইদিন বিকেল তিনটার দিকে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এবং ডিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় সাগর সেরনিয়াবাতের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়িতে থানা নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে।
নাম প্রকাশ না করার শর্তে থানার একটি সূত্রে জানা গেছে, এলাকায় নাশকতার লক্ষ্যে সাগর সেরনিয়াবাতের বাড়িতে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীর গোপন বৈঠক করার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছিলো। তবে অভিযানের সময় ওই বাড়িতে কোন পুরুষ সদস্য ছিলেন না বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে ডিবি পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে তিন অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে এসআই আরিফুর রহমার,এসআই সাদেকুল,এসআই নাহিদ হ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে দ্রুত ছড়িয়ে পড়ছে অ্যানথ্রাক্স (তড়কা) রোগ। উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই রোগ ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিদিনই উপসর্গ নিয়ে রোগীরা দৌলত ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার, প্রভাব ও বর্তমান পরিস্থিতি নিয়ে অনুসন্ধানমূলক গবেষণার অংশ হিসেবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে নেত্রকোণা সদর ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সিজারিয়ান অপারেশনের পর পরই অপারেশন থিয়েটারে নাজিয়া রহমান মাইশা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করেছেন মৃতের স্বজনরা। ঘটনাটি ...
সব মন্তব্য
No Comments