উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের তহবিল থেকে প্রেসক্লাবে দুই লক্ষ টাকার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। ১৬ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে উজিরপুর প্রেসক্লাবের সংস্কার ও ওয়াশব্লক নির্মানের জন্য ২ লক্ষ টাকার চেক প্রদান করেন উপজেলা চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহসিন মিঞা লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দিন শরীফ, রফিকুল ইসলাম প্রমূখ। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। তাই সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য আহবান জানান।
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর স্ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
সব মন্তব্য
No Comments