ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনের মেঘনা নদী থেকে প্রায় কোটি টাকার পাই জাল জব্দ করেছে মৎস্য বিভাগ ও প্রশাসন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মঙ্গলসিকদার এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে এ জাল জব্দ করা হয়।
বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো: আনিসুর রহমান তালুকদারের নেতৃত্ব র্যাব, পুলিশ ও কোস্টগার্ড এ অভিযান পরিচালনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাতউল্লাহ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাইদ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুসসহ মৎস্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মঙ্গলসিকদারের বাতিরখাল এলাকায় এসব জাল আগুন পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
এ সময় বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনিসুর রহমান তালুকদার বলেন, উপজেলার মঙ্গলসিকদার এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট অভিযান চালিয়ে ২৯ হাজার মিটার নিষিদ্ধ পাই জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। এসব পাই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। বিশেষ করে জাটকার (ছোট ইলিশ) বেশি ক্ষতি হয়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। এসব নিষিদ্ধ জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও এ কর্মকর্তা জানান।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments