মোংলা থেকে মো. নূর আলমঃ পৃথিবীকে বাঁচাতে হলে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব নেতৃবৃন্দকে। জলবায়ুর উষ্ণতা থেকে আমরা বাঁচতে চাই। পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেন্টিগ্রেড'র মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত এখনই বাস্তবায়ন করতে হবে। দ্রæততম সময়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার নিশ্চিত করতে না পারলে বিশ্বে জলবায়ু বিপর্যয় সৃষ্টি হবে। সুন্দরবনসহ সকল নদ-নদী ও বনাঞ্চল রক্ষায় কার্য্যকরি পদক্ষেপ নিতে হবে। ৮ নভেম্বর সোমবার সকালে বিশ্ব জলবায়ু সম্মেলনের সফলতার আখাংকায় মোংলার কানাইনগর পশুর নদীর পাড়ে মোংলা নাগরিক সমাজ ও ক্লিন খুলনার আয়োজনে জলবায়ু নাগরিক সমাবেশে বক্তারা একথা বলেন।
সোমবার সকাল ১১টায় অনুষ্ঠিত জলবায়ু নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ। নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এছাড়া বক্তব্য রাখেন চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোলøা মোঃ তারিকুল ইসলাম, ইউপি সদস্য সুলতান আহমেদ, নারীনেত্রী কমলা সরকার, বাপা নেতা আব্দুর রশিদ হাওলাদার, নাজমুল হক, নদীকর্মী শেখ রাসেল, মাহারুফ বিল্লাহ, হাসিব সরদার, মেহেদেী হাসান বাবু প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব রুখতে বন-নদী-খাল-পাহাড়-পর্বত ও জলাশয় রক্ষার আহ্বান জানান। জলবায়ু নাগরিক সমাবেশে মোংলার গীতিকার মোল্লা আল মামুনের লাঠিখেলা টিমের সদস্যরা শারিরীক কসরত ও কৌশলের অবলম্বনে নানা খেলা উপস্থাপনের মাধ্যমে জলবায়ু বিপর্যয়ের সৃষ্ট পরিস্থিতি তুলে ধরেন। জলবায়ু নাগরিক সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশো মানুষ জলবায়ু ন্যায্যতা ও জীবাশ্ম জ্বালানী বন্ধ’র দাবী সম্বলিত নানা প্লাকার্ড বহন করতে দেখা যায়।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। শুধু পুলিশ সদস্য দিয়ে এককভাবে প ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নাজমুল হক জানান ...
স্টাফ রিপোর্টার: সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে সরকার এবং সড়ক পরিবহন মালিক পক্ষ। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকরের জন্য ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধির পর বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন প্রস্তাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এ ...
সব মন্তব্য
No Comments