মাহাবুবুর রহমান: জাতীয় শোক দিবসকে সামনে রেখে নিজ নির্বাচনী এলাকার হিজরা সম্পাদায়, পরিছন্ন কর্মী, স্কুল শিক্ষক-শিক্ষিকা, শ্রমিকসহ ৫০০ শতাধিক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চাল, ডাল, লবন, তেল, আলু,আটাসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
আজ শনিবার দুপুরে জুরাইনে নিজ কার্যালয়ের সামনে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি।
এ সময় বাবলা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা, পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রক্ষমতায় থাকা সময় বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষনা করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু তৎকালীন কিছু স্বার্থনেষী মহলের বিরোধীতার কারনে তিনি তা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বরন করে।
তিনি বলেন, আমাদের পার্টির চেয়ারম্যান জি,এম কাদেরের নির্দেশে জাতীয় শোক দিবসকে সামনে রেখে আমরা বিভিন্ন কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছি, তারই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার মানুষের মাঝে আমার সাধ্য অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরন কর্মসূচী অব্যাহত রেখেছি।
তিনি আরো বলেন, অনেকেই বঙ্গবন্ধুকে বিশেষ দলের সম্পদ মনে করেন, তারা বঙ্গবন্ধু কে ব্রাকেটবন্ধি করে রাখতে চায়। বঙ্গবন্ধুকে ব্রাকেটবন্ধি করে রাখা জাতির জন্য দুঃখ জনক। আমাদের ভুলে গেলে চলবে না বঙ্গবন্ধু সার্বজনীন। তিনি কোন বিশেষ দলের নেতাকর্মীদের নয়, তিনি সমগ্র বাংগালী জাতীর পিতা। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন পূরুষ। অধিকার বঞ্চিত স্বাধীনতাকামী মানুষের স্বপ্নের মহানায়ক।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুজন দে, যুগ্ন প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান, ঢাকা মহানগর দক্ষিণ হিন্দু মহাজোটের সভাপতি ডি,কে সমির প্রমূখ।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments