স্টাফ রিপোর্টার: ছাত্র-নাগরিক অভ্যূত্থানের ৭ মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের খুনিদের বিচারের দৃশ্যমান কোন অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনেও সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুরাই মাসে বাংলাদেশে সংঘঠিত অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট বক্তব্য থাকার পরও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি (এনপিসি) আহবায়ক নাহিদ ইসলাম এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন।
শুক্রাবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারের ১৫ তলায় আয়োজিত সংবাদ সম্মলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যারসহ ফ্যাসিবাদী রেজিমির সংঘটিত গুম ও বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়।
তিরি বলেন, সম্প্রতি অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন-আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনা সরকারের নেই। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত পিলখানা হত্যাকান্ড, শাপলা হত্যাকান্ড, আগ্রাসনবিরোধী আন্দোলনে হত্যাকান্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতিসহ জুলাই হত্যাকান্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্খিত।
সাবেক উপদেষ্টা বলেন, পাপ মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যেকোন ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল।
সংবাদ সম্মেলনে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন, আমরা বারবার শেখ হাসিনাকে দেমে ফিরিয়ে এনে বিচার নিশ্চিতের কথা জানিয়েছি। সারাদেমে এনসিপি নেতৃত্বে দলের সমর্থক, শুভাকাঙ্খী ও ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসুচি অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments