ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত হলেই এই সফর অনুষ্ঠিত হবে। এবার ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের ভারত সফর নিয়ে তাদের কাছে নতুন কোনো তথ্য নেই।
শুক্রবার ৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো নতুন তথ্য নেই।
ভারত সরকার এখনো জানে না, আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না কিংবা তিনি না এলে অন্য কেউ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন কি না। রণধীর জয়সওয়ালের জবাব থেকে এখনো স্পষ্ট নয়, প্রধানমন্ত্রী না এলে তার দেশের প্রতিনিধিত্ব অন্য কেউ করবেন কি না।
প্রসঙ্গত, ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত আমন্ত্রণ জানিয়েছে। ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে আসার জন্য ভারত সরকার আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছিল ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরই। পরে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসের আসরে আলাদা আমন্ত্রণ জানানো হয়।
দ্বিপক্ষীয় সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলাকালীন পরিস্থিতি জটিল হয়ে যায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এবং এখনও সেখানেই অবস্থান করছেন।
শেখ হাসিনা গত ৫ আগস্ট নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশ ও সরকারবিরোধী প্রচারণা চালান বলে অভিযোগ ওঠে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগেই ভারত সরকারকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছিল। ভারত সরকার যথাযথ ব্যবস্থা না নেওয়ায় দুই দেশের সম্পর্কে নতুন করে জটিলতা দেখা দেয়।
ওই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে কড়া প্রতিক্রিয়া জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক দণ্ডপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। তার এবং তার সহযোগীদের বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের বিরুদ্ধে বিষোদ্গারের ঘটনায় গভীর হতাশা প্রকাশ করা হয়।
ব্রিকস সম্মেলনের আগে দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানের ভারত সফরে না আসার সিদ্ধান্ত ওই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। ৫ আগস্টের পর সম্প্রতি এফসিসিতে অন্য একটি আন্তর্জাতিক আলোচনা সভার অনুমতি দিল্লি পুলিশ দেয়নি, যেখানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের যোগদানের কথা ছিল।
এদিকে ভারতে বসে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার একের পর এক ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার প্রদানের বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র জয়সওয়াল বলেন, কোনো মন্তব্য নেই। এক সাংবাদিক জানতে চান, সাক্ষাৎকারের টাইমিংটা বেশ ইন্টারেস্টিং, এ নিয়ে ভারত সরকারের কিছু বলার আছে কি না। জবাবে জয়সওয়াল বলেন, এ নিয়ে তার কোনো মন্তব্য নেই। অন্য এক প্রশ্নে হাসিনা বলেছেন, ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো বোঝাপড়া হয়নি, নেপথ্যে কোনো আলোচনা হচ্ছে না, তিনি ব্যক্তিগত নিরাপত্তা ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগের নিশ্চয়তা এবং স্বাধীন ও নিরপেক্ষ বিচার চান। এ বিষয়ে শেখ হাসিনা ভারত সরকারকে কিছু জানিয়েছেন কি না জানতে চাইলে জয়সওয়াল বলেন, এ বিষয়েও তার কিছু জানা নেই।
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
সব মন্তব্য
No Comments