স্টাফ রিপোর্টার: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত ০৩ দিনব্যাপী খুরুজের জোড়। সকালে ঢাকা, গাজীপুরসহ আশপাশের জেলার ধনপ্রাণ মুসল্লিদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় ৭২ টি দেশ থেকে ২৫০০ বিদেশ মেহমান ও বাংলাদেশের ধন্যপ্রাণ মুসল্লিগন। আজ ০৪ জানুয়ারী ২০২৬ রোজ রবিবার বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরুব্বী মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ সাহেব হেদায়েতি বয়ান শুরু করেন। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় বের হচ্ছেন তাদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য।
হেদায়েতের বয়ানের পরে দোয়া শুরু হয়। সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়। “আমিন… আমিন…” ধ্বনিতে কম্পিত হতে থাকে টঙ্গী ময়দান। দোয়ার এক মুহূর্তে কান্নার রোল পড়ে যায়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশের তাবলীগের শীর্ষ মুরুব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের। বিষয়টি নিশ্চিত করেছেন তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি আরো জানান— যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, দাগেস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইতালি, জাপান, কেএসএ, তুর্কি, কাতার, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে, মক্কা, কুয়েত, ওমান, জর্ডান, তিউনিসিয়া, শ্রীলঙ্কা, নেপাল, কিরগিজস্তান, মিয়ানমার, জাম্বিয়া, মোজাম্বিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, ভারত ও পাকিস্তানের বিদেশি মেহমানদের জামাত সহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১৫০০ জামাত খুরুজের জোড় থেকে আল্লাহ তা'আলার বের হয়। আরো বেশি জামাত আল্লাহর রাস্তায় বের হতো, সাদপন্থীদের চক্রান্ত ও সরকারি প্রজ্ঞাপনের কারণে আমাদের মূল মজমাকে বিভক্ত করে যার যার নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হয়।
সাদপন্থীরা টঙ্গী মাঠে কোন জোড় বা ইজতেমা করবে না এ শর্ত পূরণ সাপেক্ষে গত বছর ইজতেমা করে। যা প্রশাসনসহ সকলেই অবগত রয়েছেন। তারপরও তারা এ বছর একটি অযৌক্তিক দাবি দিয়ে, ইজতেমা করতে চায় বলে নির্বাচন কমিশনে আপিল করে। পরবর্তীতে এই প্রজ্ঞাপন আসে।
এদিকে নির্বাচনের পরে ৫৯ তম টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments