স্টাফ রিপোর্টার : জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুনিদের সব ধরনের সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের নেতারা।
মঙ্গলবার রাতে ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের মা মেমোরিয়াল ইউনিটের উদ্যোগে আয়োজিত শোক দিবসের আলোচনা ও দোয়া, তোবারক বিতরণ অনুষ্ঠানে নেতারা এ দাবি জানান।
ঢাকা -৫ আসনের প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লা জেষ্ঠ পুত্র ও ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট যারা নিমমভাবে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা করেছে বাংলার মাটিতে তাদের কোনো বংশধরদের ঠাঁই হতে পারে না। একইসাথে, বিদেশে পলাতক খুনিরা ছাড়াও যারা ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবের পরিবারের সদস্যদের নৃশংস্যভাবে হত্যার পেছনের কুশিলব, তাদেরও আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এরআগে বক্তব্যের শুরুতেই
বঙ্গবন্ধু সহ ১৫ ই আগস্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি।
মশিউর রহমান মোল্লা সজল বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের স্বপ্ন দেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর সেই স্বপ্ন বাস্তবায়নের রূপকার হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রমেই দেশ উন্নয়নের চরম শিখরে এগিয়ে চলেছে। আর সেই উন্নয়নের ধারাকে বানচাল করতে একটা কুচক্রী মহল পূর্বের ন্যায় আজও ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু ডেমরা থানা আওয়ামী লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগ সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বীরদর্পে এগিয়ে যাবেই।
টেংরা ইউনিট আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম খাঁন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম খাঁন মাসুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments