ডেস্ক রিপোর্ট: আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী লুটপাটের স্বার্থে আদালতের আদেশ অমান্য করে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে আজ ১৮ মে বুধবার, সকাল ১১টায় ঢাকার বেড়িবাঁধস্থ শ্মশান ঘাট লোহার ব্রিজ হতে সোয়ারিঘাট হয়ে সেকশন রনি মার্কেট পর্যন্ত ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিকদের গণমিছিল অনুষ্ঠিত হয়। লোহার ব্রিজে মিছিলপূর্ব সমাবেশে আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য ও রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী রতন, রাগীব আহসান মুন্না, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সম্পাদকম-লীর সদস্য আখতার হোসেন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মৃধা, কেন্দ্রীয় সংগঠক লিটন নন্দী, মোহাম্মদ আরিফ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, মহামান্য আদালত মহাসড়ক ব্যতিত সকল সড়কে ব্যাটারিচালিত তিন চাকার যানবাহন (থ্রি-হুইলার) চলতে পারবে বলে আদেশ দিয়েছে। আদালতের আদেশসহ সকল আইন সঠিকভাবে কার্যকর ও বাস্তবায়ন করার জন্য জনগণের ট্যাক্সের টাকায় আইন শৃংখলা রক্ষা বাহিনীকে রাষ্ট্র নিয়োগ দিয়েছে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী লুটপাটের স্বার্থে আদালতের আদেশ অমান্য করে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করেছে।
বক্তারা আরও বলেন, এই সরকার বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে আজ পুলিশি আতঙ্ক ছড়িয়ে রেখেছে। শুধু জেল-জুলুম-নির্যাতন-ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আতঙ্কই শুধু নয়, আজ পুলিশের চাঁদাবাজী ও পকেট ভরতে বেআইনিভাবে যানবাহন আটকের আতঙ্কে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকরা আজ দিশেহারা। ট্রাফিক পুলিশের ধাওয়ায় আতঙ্কিত শ্রমিক তার পরিবহন নিয়ে পালানোর চেষ্টার সময় সংগঠিত দুর্ঘটনায় পথচারীর মৃত্যুর দায় আদালতের আদেশ অমান্য করে আতঙ্ক তৈরিকারী ট্রাফিক পুলিশকেই নিতে হবে।
স্টাফ রিপোর্টার: সরকারি ব্যয় সংকোচন, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহন সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে এই ...
স্টাফ রিপোর্টার: ২৭ জুলাই হতে শুরু হচ্ছে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম। এ সময়ের মধ্যেই হজে গমনেচ্ছু ব্যক্তিদেরকে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন কর ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারের কাছে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। আজ রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তি ...
সব মন্তব্য
No Comments