দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে জমির ক্ষেত খাওয়া ও আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০জন। নিহতরা হলেন শরিফুল মালিথা ওরফে ভেলস মলিথা (৪২) ও বজলু মালিথা (৪৫)। আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে জালাল মালিথা (৪০) ও মন্টু মালিথা (৩৫) দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হতাহতদের বাড়ি দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামে ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে মঙ্গলবার স্থানীয় বাসিন্দা উজ্জল সর্দ্দার ও বজলু মালিথার মধ্যে গরুতে পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাক বিতন্ডা হয়। এনিয়ে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে মরিচা ইউনিয়নের হাটখোলা জামে মসজিদের সামনে দু’পক্ষের মধ্যে আবারও বাক বিতন্ডা এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে বজলু মালিথা গ্রæপের বজলু মালিথা ও শরিফুল মালিথা ঘটনাস্থলেই নিহত হন। এঘটনায় আহত হন অন্তত:পক্ষে ১০জন। এরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান গরুতে পাট খাওয়াকে কেন্দ্র করে স্থানীয় উজ্জল সর্দ্দার ও বজলু মালিথার মধ্যে বাক বিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার বিকেলে পুনরায় তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সংঘর্ষে নিহতের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নিহত শরিফুল মালিথা হাটখোলা গ্রামের রহমত মালিথার ছেলে এবং বজলু মালিথা একই এলাকার গেদু মালিথার ছেলে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments