কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটকের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটার সৈকত। করোনার বিধি নিষেধ তুলে নেয়ার পর শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হাজারো পর্যটকের ভীড় জমেছে। বালিয়াড়ীতে অনেকে নেচে গেয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। আবার অনেকেই সমুদ্রের নোনা জালে গাঁ ভাসিয়ে উপভোগ করছেন। জিরো পয়েন্ট থেকে শুরু করে গঙ্গামতি, ঝাউবাগান, শুটকি পল্লী, ফিস ফ্রাই মার্কেট, বৌদ্ধ বিহার ও ইলিশ পার্কেও পর্যটকদের উপস্থিতি ছিলো চোখে পরার মতো। এদিকে আগত পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে সৈকতে বিভিন্ন পয়েন্টে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে। বেশিরভাগই পিকনিক পার্টি রয়েছে। এরফলে প্রানচাঞ্চ্যলতা ফিরে এসেছে পর্যটন সংশিøষ্ট ব্যবসা প্রতিষ্ঠানে। তবে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল মোটেল। করোন পরিস্থিতির করানে দীর্ঘদিন এসব মানুষ ঘর বন্দী ছিলো বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়িরা।
পর্যটক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ দুইটি বছর ঘর কোনা হয়ে গেছি। এখন করোনার বিধি নিষেধ তুলে নেওয়ায় হয়েছে। তাই পরিবার পরিজন নিয়ে কুয়াকাটায় এসেছি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। বাচ্চারা বেশ মজা পাচ্ছে। এছাড়া তারা উপভোগ করছেন সূর্যোদয়-সূর্যাস্থর অপরূপ দৃশ্য। অপর এক পর্যটক মেহেদী হাসান বলেন, অনেক দিনের পরিকল্পনা ছিল,বন্ধুরা মিলে কুয়াকাটায় আসব। তাই আমাদের ২৫ জনের একটি টিম নিয়ে এসেছি। বেশ স্বাচ্ছন্দে আনন্দ উল্লাস করছি।
হোটেল সমুদ্র বাড়ির ব্যবস্থাপনা পরিচালক মো.জহিরুল ইসলাম মিরন বলেন, পর্যটকদের ব্যাপক সমাগম রয়েছে। তাদের হোটেলের একটি রুমও খালি নই। এ আবস্থা আরো দুই দিন থাকতে পারে।
কুয়াকাটা ইলিশ পার্ক ইকো রিসোর্ট’র ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াস তুষার বলেন, করোনার বিধি নিষেধ না থাকায় পর্যটকরা আসতে শুরু করেছে। তাদের রিসোর্ট’র পক্ষ থেকে আগত পর্যটকদের সেবা প্রদান করা হচ্ছে।
ট্যুর অপারেটর এ্যাসোশিয়েশনের টোয়াক’র সাধারন সম্পাদক কেএম জহির বলেন, বিগত দিনগুলোর তুলনায় এখন পর্যটকের সংখ্যা অনেকটা বেশি। অধিকাংশ হোটেলই বুকিং রয়েছে। এ অবস্থা থাকলে হোটেল ব্যবসায়ীরা করোনার ধকল কাটিয়ে উঠতে পারবে বলে তিনি জানিয়েছেন।
কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার আবদুল খালেক বলেন, পর্যটকদের নিরাপত্তায় মাঠে ট্যুরিষ্ট পুলিশ কাজ করছে। এছাড়া দর্শনীয় স্পট গুলেতে তাদের পুলিশ টহলে রয়েছে।
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।আজ রবিবার ২০ সেপ্টেম্বর বেলা ১২টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ...
সব মন্তব্য
No Comments