কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিকটকারদের হামলায় সামসুন্নাহার বেগম (৩৮) নামের এক গৃহবধু গুরুতর জখম হয়েছে। এ ঘটনা ঘটে রবিবার দুপুরে উপজেলার লালুয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামে। আহতাবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধু সাংবাদিকদের জানান, তার নিজ বাড়ির সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত এক যুবতিকে নিয়ে ভিডিও ধারন করছিলো স্থানীয় বখাটে আসলাম ও বেল্লাল নামের দুই যুবক। এসময় গৃহবধু ওই টিকটকারদের বাঁধা দেয়। একপর্যায় তার উপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।
কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা.ইকবাল হোসেন বলেন, গৃহবধুর ডান চোখের উপরে এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে পরবর্তীতে ওই নারীকে চোখের চিকিৎসা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জন হয়েছে।রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদ ...
সব মন্তব্য
No Comments