সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী):বৈশাখ সংক্রান্তি উপলক্ষ্যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও দিনব্যাপী মেলা। এ পূজার মূল আকর্ষণ ছিল চড়ক ঘুল্লি। যা দেখতে ভিড় করে হাজার হাজার মানুষ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ট ব্যবসায়ী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
পঞ্জিকা মতে বৈশাখ সংক্রান্তি প্রতি বছরের মত মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার পাকড়ী ইউনিয়নের ঝিনা ঝালপুকুর মাঠে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে আয়োজন করা হয় এ চড়ক ঘুল্লির বার্ষিক উৎসব। চড়ক ঘুল্লি শেষে চলে পূজা অর্চনা।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গনেস মাহাতোর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর অন্যতম পরিচালক সদস্য ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলাম হীরক, গোদাগাড়ী উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম,তানোর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব শামসুল, তানোর পৌরসভা বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, মুন্ডুমালা পৌরসভা বিএনপির আহবায়ক আতাউর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক ও মাহাফুজ, গোদাগাড়ী পৌর ছাত্রদলের নেতা আবু সাঈদ মুহাম্মদ রায়হান জনি সহ অনেকে।
এ চড়ক মেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে শিশু-নারীসহ বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষ ভীড় জমায়। অনুষ্ঠান স্থল মিলন মেলায় পরিণত হয়। এ চড়ক পূজাকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা। খাবার, গহনা, মিষ্টির দোকান ও মাটির খেলনাসহ বিভিন্ন দোকান বসে। এ চড়ক ঘুল্লি দেখে কেউ পেয়েছেন আনন্দ আবার কেউ এসেছেন প্রথমবার অভিজ্ঞতা অর্জনের জন্য।
এদিকে, ঐতিহ্যবাহী চড়ক পূজা শেষে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক অনুষ্ঠানস্থলে রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ করেন। এসময়ে তিনি বলেন, আমার নির্বাচনী এলাকায় তারেক রহমানের উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তাই দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দেওয়ার আহবান জানান তিনি।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments