স্টাফ রিপোর্টার: একই সঙ্গে জামায়াতে ইসলামীর পথে হেটেছে জোট শরিক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি। জামাযাতে ইসলামীর পদাঙ্ক অনুসরন করে শপথ পড়েছেন নবনির্বাচিত এনসিপির ছয় সংসদ সদস্য।
আজ দুপুর ১টা ২২ মিনিটে শপথ পাক্য পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। এরপরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এই ছয় জন শপথ পাঠ করেন।
এরআগে দুপুর ১২টা ২৩ মিনিটে জামায়াতে ইসলাম ও স্বতন্ত্র সংসদ সদস্যার শপথ গ্রহণ করেন। এসময় জামায়াতে ইসলামের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিশদের সদস্য হিসেবেও শপথ বাক্য পাঠ করে।
আজ প্রথম বেলা ১০টা ৪২ মিনিটে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে সংবিধান সংশোধনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ করেনি। শপথ শুরু আগেই দলের পক্ষে এই বিষয় স্পষ্ট করে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
সংখ্যা গরিষ্ঠের নেতা নির্বাচিত হওয়ায় আজ বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই মঞ্চে মন্ত্রী পরিষদের সদস্যরা শপথ পাঠ করবেন।
শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
সব মন্তব্য
No Comments