স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক ঘোষণা দিয়েছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশের জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা “নতুন কুঁড়ি”-এর ক্রীড়া বিভাগ পুনরায় চালু করা হবে। এর মাধ্যমে দেশের নতুন প্রজন্মের খেলোয়াড়রা প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর প্রথম সেমিফাইনাল (মোহাম্মদপুর থানা বনাম ভাটারা থানা) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
আমিনুল হক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার সূচনা করেছিলেন। আমরা ক্ষমতায় গেলে এ প্রতিযোগিতার ক্রীড়া বিভাগ পুনরায় চালু করব। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করব, যাতে তারা আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে পারে।”
তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন— দেশের প্রতিটি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। খেলাধুলাকে প্রফেশনাল পর্যায়ে নিয়ে গিয়ে খেলোয়াড়দের জন্য একটি স্থায়ী ক্যারিয়ার গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”
ক্রীড়া উন্নয়নে পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম প্রশিক্ষণের মধ্য দিয়ে মৌলিক ক্রীড়া শিক্ষা অর্জন করুক। বর্তমানে আমাদের ক্রীড়াঙ্গনের বড় সমস্যা হলো পাইপলাইনে খেলোয়াড়ের অভাব। এই অভাব দূর করতে আমরা পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করব, যাতে ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, সাঁতারসহ বিভিন্ন খেলায় জাতীয় মানের তারকা উঠে আসে।”
এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, আফাজ উদ্দিন, হাজী মোঃ ইউসুফ, মোঃ শাহ আলম, মাহাবুব আলম মন্টু, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য এজিএম শামসুল হক, জাহেদ পারভেজ চৌধুরী, নরুল হক ভূইয়া নূরু, হাজী নাসির উদ্দীন, তাসলিমা রিতা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
সব মন্তব্য
No Comments