প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছাতে
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : "স্বাস্থ্যই সকল সুখের মূল" এই বার্তাকে আরো সহজ করার লক্ষে বরিশালের বানারীপাড়ায় আধুনিক চিকিৎসা প্রযুক্তির সমন্বয়ে উন্নত সেবার লক্ষ্যে বানারীপাড়ায় "সিটি ল্যাব" মেডিকেল সার্ভিসেস সেন্টারের আত্মপ্রকাশ হতে যাচ্ছে। যার স্বত্বাধিকারী মিলন পাইক, তার ঐকান্তিক প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘদিন যাবৎ এই জনপদের মানুষকে সেবা প্রদান করে আসছেন।
পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন হাইওয়ে রোডের পাশে একটি আধুনিক, স্বাস্থ্যকর পরিবেশে প্রতিষ্ঠিত মেডিকেল সার্ভিসেস সেন্টারটি অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত হবে। এর লক্ষ্য, এলাকার সাধারণ মানুষকে উন্নতমানের স্বাস্থ্যসেবা প্রদান করা।
বানারীপাড়ায় স্বাস্থ্যসেবায় আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টার(পুরাতন নাম) সুপরিচিত এবং পরিক্ষিত বন্ধু, বর্তমানে "সিটি ল্যাব" মেডিকেল সার্ভিসেস সেন্টার নামে এবং নতুন ঠিকানায় পথচলা শুরু হবে খুব শীঘ্রই।
এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় নির্ভুল টেষ্ট রিপোর্ট নিয়ে জনসাধারণের পাশে থাকার প্রত্যয়ে নতুন প্রতিষ্ঠান "সিটি ল্যাব" বাসস্ট্যান্ড সংলগ্ন, বানারীপাড়ায় এখন থেকে নিয়মিত স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়, সর্বনিম্ন খরচে চিকিৎসা সেবা প্রদান এবং সকলের পাশে থেকে যেন মানুষের উপকারে আসতে পারে অত্র প্রতিষ্ঠানটি একারনে সবার দোয়া/আশির্বাদ প্রার্থনা করা হয়।
"সিটি ল্যাব" এর স্বত্বাধিকারী মিলন পাইক বলেন, সেবামূলক প্রতিষ্ঠানটি শুধু চিকিৎসা সেবা প্রদান করবে না, এটি সমাজের প্রতি একটি মানবিক অবদান হিসেবেও কাজ করবে। যারা ঢাকায় বড় হাসপাতালে যেতে পারেন না, তারা এখান থেকে সুলভে আধুনিক চিকিৎসা সুবিধা পাবেন, যা গরীব ও অসহায় মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। আমাদের "সিটি ল্যাবে" ২৪ ঘন্টা MBBS ডাক্তার পাওয়া যাবে, এবং রয়েছে যেকোনো সময় সকল ধরনের পরীক্ষা এবং আল্ট্রাসনোগ্রাম করার সুবিধা।
তিনি আরও জানান, সাধারণত উপজেলা পর্যায়ে একজন MBBS ডাক্তারের পরামর্শ ফি নুন্যতম ৪০০-৫০০ টাকা নিয়ে থাকেন, একমাত্র আমাদের "সিটি ল্যাব" সবার জন্য এই পরামর্শ ফি সহজলভ্য করতে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত(শুক্রবার ব্যতীত) আমাদের নির্দিষ্ট টিকিটের মাধ্যমে পরামর্শ ফি নেয়া হবে মাত্র ২০০/- টাকা। এবং উক্ত টিকিটে উল্লেখিত পরিক্ষায় পাবেন সর্বোচ্চ ৩০% পর্যন্ত ডিসকাউন্ট।
ডেস্ক রিপোর্ট: গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জনবহুল গেইটপাড় ও ফিসারীপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে চলে আসা তীব্র জলাবদ্ধতা দূরীকরণ, চলাচলের উপযোগী রাস্তা নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ব ...
চট্টগ্রাম অফিস: কয়েক দিনের টানা অতিবৃষ্টিতে বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে জেলা শহরের সঙ্গে রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড় ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র হারিছুর রহমান জামিনে কারামুক্ত হয়েছেন।বুধবার (৮ জুলাই) প্রায় ২১ মাস পর তিনি বরিশাল কেন্দ্রীয় কা ...
সব মন্তব্য
No Comments