মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নানকিং দরবার হলে আলোচনা সভায় জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্ এনডিসি।
এর আগে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি”- শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএনবি মোড়ে এসে শেষ হয়। এছাড়াও নানকিং দরবার হলের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক।
স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, সোনার দেশ পত্রিকার (ভারপ্রাপ্ত) সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এর নির্বাহী পরিচালক মো. আবুল বাশার পল্টু, রাজশাহী সরকারি মহিলা কলেজের ছাত্রী কায়নাত এরশাদ ও রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সাব্বির রহমান।
র্যালিতে আরো অংশগ্রহণ করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. সাজিদ হোসেন, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. রকিবুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) ইশতিয়াক মজনুন ইশতিসহ বিভাগীয় কমিশনার কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা, নগরীর বিভিন্ন মাদকদ্রব্য নিরাময় কেন্দ্রে প্রতিনিধি এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জার্মানি যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে।শুক্রবার দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ ফ ...
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
সব মন্তব্য
No Comments