স্টাফ রিপোটার: বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরেছেন, গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং দেশ পরিচালনায় চরম ব্যর্থতা আড়াল করতেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানা কায়দায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে । মিথ্যা মামলায় উচ্চ আদালতে জামিনে থাকা মুন্সিগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলার ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ মঙ্গলবার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান নিপীড়ক সরকার পরিকল্পিতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য নানামুখী নীলনকশা প্রণয়ন করে চলেছে। সরকার তাদের দুঃশাসনের প্রতিপক্ষ মনে করে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করে আটকে রাখছে, যাতে বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে সাহসী সংগ্রামে এগিয়ে যেতে না পারে। মুন্সিগঞ্জ জেলাধীন শ্রীনগর উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক লিমন মোড়ল, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সনেট, সাবেক সহ-সভাপতি লেলিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জিল, ছাত্রদল নেতা দিপু ও যুবদল নেতা রানাসহ ১২ জন নেতাকর্মীর জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণের ঘটনা সরকারের চলমান দমন-পীড়ন ও নিষ্ঠুরতারই ধারাবাহিকতা। গুম, খুন, অপহরণ, বিচার বহির্ভূত হত্যাকান্ড এবং দেশ পরিচালনায় চরম ব্যর্থতা আড়াল করতেই আওয়ামী ফ্যাসিস্ট সরকার নানা কায়দায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে। অবৈধ শাসকগোষ্ঠীর সিংহাসন এখন নড়বড়ে। তাই ভয়াবহ দুঃশাসন টিকিয়ে রাখতেই নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নতুন উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু বর্তমান ভোটারবিহীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই-আপনাদের দিন শেষ হয়ে এসেছে। অনাচার, অবিচার ও লুটপাটকারী সরকারকে পরাজিত করতে বিএনপি নেতাকর্মীদেরকে কোনভাবেই দমিয়ে রাখা যাবে না।
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাই কোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও ব ...
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
সব মন্তব্য
No Comments