ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৮ আসনে আর প্রতিদ্বন্দ্বিতা করছেন না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নিজেই এই সিদ্ধান্তের কথা জানান।
স্ট্যাটাসে মান্না উল্লেখ করেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ একটি প্রেক্ষাপটে তিনি আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৮ ও বগুড়া-২—এই দুই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
ঢাকা-১৮ আসনের ভৌগোলিক পরিসর ও ভোটার সংখ্যার কথা তুলে ধরে তিনি বলেন, আসনটি অত্যন্ত বড় এবং এর আওতায় সাড়ে সাতটি থানা রয়েছে। পাশাপাশি এখানে প্রায় ছয় লক্ষাধিক ভোটার থাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছে।
এই বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে এই সিদ্ধান্তে যারা কষ্ট পেতে পারেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন নাগরিক ঐক্যের সভাপতি।
তবে বগুড়া-২ আসন নিয়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে স্ট্যাটাসে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি।
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
সব মন্তব্য
No Comments