বিশেষ প্রতিনিধি: ১২ হাজার নেতাকর্মী নিয়ে ‘বজ্র কন্ঠে আওয়াজ তুলুন,’বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই শ্লোগানের মধ্যদিয়ে আজ শনিবার নিজেদের শক্তির জানান দেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ। এতে নেতৃত্ব দিবেন নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও সোনারগা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কায়সার হাসনাত। সমাবেশে ১২ হাজার নেতাকর্মী নারায়ণগঞ্জের সমাবেশে অংশ নিবে। বেলা সাড়ে ১ টা ৩০ মিনিটে সোনারগাও মেঘনা লঞ্চ ঘাট থেকে সুন্দর দুটি লঞ্চে নারায়নগঞ্জ-৭ লঞ্চ ঘাটে নেমে মিছিল সহকারে সমাবেশে যোগ দিবেন কায়সার হাসনাত।
আজকে (১৬ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ করবে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রভাবশালী সাংসদ একেএম শামীম ওসমান। আর সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান।
এরইমধ্যে নারায়ণগঞ্জে এমপি শামীম ওসমানের সমাবেশে যোগদিতে পাশ্ববর্তী জেলা নরসিংদী ঢাকা, মুন্সীগঞ্জ জেলার নেতাকর্মীও ছোটবড় নৌকা-লঞ্চে আসতে শুরু করেছেন।
এমপি শামীম ওসমানের জনসভাকে সফল করতে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ।সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জের ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ বিশাল শোডাউন দিতে চায় সোনারগাঁ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
সোনারগাঁ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ কায়সার হাসনাত বলেছেন, আজকে আওয়ামী লীগের বিশাল সমাবেশ সফল করে ইতিহাস সৃষ্টি করতে চাই। তিনি বলেন, আমরা সোনারগাঁ আওয়ামী লীগ পরিক্ষা দিতে দিতে এখানে এসেছি। আমরা সেদিন প্রমাণ করবো সোনারগাঁ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে আগামীতেও থাকবে। ওইদিন স্মরণকালের সর্ববৃহৎ মিছিল নিয়ে আমরা সমাবেশে উপস্থিত হতে রওনা দিয়েছি।আজকে সারাদেশবাসি দেখবে নারায়ণগঞ্জ বাসি রাজপথে ছিল এবং আছে। বিএনপি -জামায়াতের সকল ষড়যন্ত্র প্রতিরোধ শক্ত অবস্থানে আগামী নির্বাচন পর্যন্ত আমার মাঠে থাকবো।
সোনারগাঁ আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু বলেন, শামীম ভাইয়ের বিশাল সমাবেশে আমরা সোনারগাঁ যুবলীগ নেতাকর্মীদেরকে নিয়ে অংশগ্রহণ করবো।
নবগঠিত সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের কমিটির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামাত বিএনপি যাতে করে নতুন করে আবারও ১৪ সালের মতন জ্বালাপোড়াও না করতে পারে তার জন্যই সাংসদ শামীম চাচার আহবানে ডাকা এই সমাবেশকে আমরা সফল করতে বদ্ধপরিকর। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জামাত বিএনপি’র সকল নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। ওইদিন সোনারগাঁ আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে সমাবেশে যোগদান করবো।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments