বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ঈদ উল আজহার নামাজের জামাত সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
খোলা মাঠে নামাজের জামাতের উপর সরকারি বিধি নিষেধ জারী করা হলে অথবা আবহাওয়া অনুকূলে না থাকলে খেলার মাঠের পরিবর্তে এই বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত তিনটি মসজিদে উক্ত ঈদ জামাতের আয়োজন করা হবে।
সেগুলো হচ্ছে- কেন্দ্রীয় মসজিদে সকাল পৌনে ৭ টায়, বকসি বাজার বায়তুল সালাম মসজিদে সকাল ৭টায় ও আজাদ আবাসিক এলাকা মসজিদে সকাল সোয়া ৭ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সকলকে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক ঈদ উল আজহার নামাজের জামাতে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহকারী পরিচালক (তথ্য)মোঃ শফিউর রহমান এক বার্তায় এতথ্য জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের বিনিয়োগের বিপরীতে গ্রাহকদের জন্য ১১ দশমিক ৬৮ শতাংশ থেকে ১১ দশমিক ৭২ শতাংশ পর্যন্ত মুনাফা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জার্মানির সংসদীয় প্রতিনিধিদল। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রতিন ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন (ইসি) আগামী ৬ জুনের আগেই স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউ ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সংকট ও বিশ্ববাজারে অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তির আওতায় চড়া দামে গম আমদানি করতে হচ্ছে বাংলাদেশকে। খোলাবাজার বা বিকল্প উৎসের তুলনায় ...
সব মন্তব্য
No Comments