ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি এক বিবৃতিতে বঙ্গবভনের দরবার হল, সংস্কৃতি মন্ত্রনালয়সহ বিভিন্ন সরকারী অফিস, দফতর, স্থাপনা থেকে বঙ্গবন্ধুর ছবি অপসারণ, বঙ্গবন্ধুকে নিয়ে বিষোদাগারের নিন্দা ও প্রতিবাদ করেছে।
জাসদ দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন বুধবার (১৩ নভেম্বর ২০২৪) গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেন, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দল, পরিবার, গোষ্ঠীর সম্পত্তি নন; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির অবিসম্বাদিত নেতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও প্রতিষ্ঠাতা। জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি মনে করে, বঙ্গবন্ধুর ছবি অপসারণ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিষোদাগারের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্যতা অস্বীকার করা হচ্ছে।
পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত, বিনা ভোট ও ‘ডামি’ নির্বাচনের সরকার দেখেছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ...
স্টাফ রিপোর্টার: ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে এমপিওভুক্ত শি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
সব মন্তব্য
No Comments