স্টাফ রিপোটার: আগামী মাসে ভাঙ্গা-ভাটিয়াপাড়া-বেনাপোল মহাসড়কে মধুমতি নদীর উপর নবনির্মিত মধুমতি সেতু (কালনাসেতু)’র উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়কপরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্রী আজ গোপালগঞ্জের কাশিয়ানি এবং নড়াইলের লোহাগড়াকে সংযোগকারী নবনির্মিত মধুমতি সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান।
মন্ত্রী আরো জানান, ক্রসবর্ডার নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের আওতায় মধুমতি নদীর উপর নবনির্মিত এই সেতুর দৈর্ঘ্য ৬৯০ মিটার, প্রস্থ ২৭.১০ মিটার এবং মোটব্যয় ৯৫৯ কোটি ৮৫ লক্ষ টাকা।
মন্ত্রী বলেন, সেতুটি নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল যেমন-নড়াইল, মাগুরা, খুলনা, ঝিনাইদহ ও সাতক্ষীরা জেলার সাথে রাজধানী ঢাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হল। এসকল জেলাগুলোর সাথে ঢাকার যোগাযোগের ক্ষেত্রে আর কোনো বিচ্ছিন্নতা থাকবেনা।
এসময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা, ক্রসবর্ডার নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক শ্যামল কুমার ভট্টাচার্য্যসহ স্থানীয় প্রশাসন ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা কর ...
স্টাফ রিপোর্টার: রংপুরে গণপতি চক্রবর্তী পরিবারের নৃশংস হত্যাকাণ্ডসহ সকল হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।আ ...
স্টাফ রিপোর্টার: সারাদেশে শিশু নিখোঁজের ঘটনা বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি এবং গৃহ শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ গৃহ শ্রমিক ইউনিয়ন।আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ ...
স্টাফ রিপোর্টার: জাসদের সহযোগী সংগঠন জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় ঢাকায় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।জিপিওর সামনে জাসদ চত্বর থেকে র্যালিটি শু ...
সব মন্তব্য
No Comments