টাঙ্গাইল প্রতিনিধি: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আগামী দুই বছর পরে জাতীয় নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অনবরত নানা রকম মিথ্যাচার করছে। এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের নেতাকর্মীদেরকে রাজনৈতিকভাবে প্রস্তুত থাকতে হবে। এই প্রস্তুতির জন্য দলের বিভিন্ন স্তরের সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। সম্মেলনের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
আজ রবিবার বিকালে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে সহযোগিতা করা আওয়ামী লীগের দায়িত্ব, বর্তমান সরকারের দায়িত্ব। নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ যারা ষড়যন্ত্র করছে-তাদেরকে মোকাবেলা করাও আওয়ামী লীগের দায়িত্ব। আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করছি।
বিএনপির ব্যর্থ আন্দোলন ও আস্ফালন-বিবৃতি প্রসঙ্গে ড. আব্দরু রাজ্জাক বলেন, ২০০৯ সালে আমরা ক্ষমতার আসার পর থেকেই বেগম খালেদা জিয়া, বিদেশে থেকে তারেক রহমান আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য বিএনপি নেতারা সরকার পতনের আন্দোলন, কর্মসূচি ও বিবৃতি দিয়ে আসছে। তার ফল কি, আমরা তা দেখেছি। সেসব ব্যর্থ আন্দোলনের পুনরাবৃত্তি ও অকার্যকর আস্ফালন-বিবৃতি আমরা দেখে আসছি। তারা ক্ষমতার বাইরে ছিল, এখনও আছে; ভবিষ্যতেও ক্ষমতার বাইরেই থাকবে। রাজনৈতিক মূলধারায় আর কখনও প্রভাব বিস্তার করতে পারবে না।
সম্মেলনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি, মো. ছানোয়ার হোসেন এমপি, ছোটমনির এমপি প্রমুখ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনোয়ারা বেগম ও সঞ্চালনা করেন সদস্য সচিব ফেরদৌসি আক্তার রুনু।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুব জোটের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৫টায় যুব জোট কেন্দ্রীয় কমিটি এই সভার আ ...
সব মন্তব্য
No Comments